দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াক আউট করেছেন বিরোধীদল।
এদিন রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান। পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতার আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াক আউটের ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে।
তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
কেএম